বছর তিনেক আগ থেকেই বিজরী বরকতউল্লাহ আলাদা থাকছিলেন। মাঝখানে স্বামী সংগীত পরিচালক শওকত আলী ইমন হলেন মাদকসহ গ্রেপ্তার। ইমনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করলেন যে নারী, থানায় তাকেই করতে হলো ইমনের বিয়ে। যদিও সংসার করছেন না সেই নারী জিনাত কবীরের সঙ্গে। তবে ঢাকার মিডিয়াঙ্গনে যখন দ্বিতীয় বিয়ের সানাই, তখন সে সুরে সুর মেলালেন বিজরীর।
এক বছরের জন্য বিজ্ঞাপনে শাকিব
এক বছরের জন্য বিজ্ঞাপনে শাকিবিজ্ঞাপনচিত্রে শাকিব খানকে মডেল করার জন্য অনেকেই চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। অবশেষে অভিনেতা শাকিব খানকে নিয়ে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করতে যাচ্ছে প্রাণ গ্রুপ। আজ ৩ জানুয়ারি সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রাণ গ্রুপ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান। এ সংবাদ সম্মেলনে আরো জানানো হয় আগামী এক বছর শাকিব খান প্রাণ গ্রুপের সঙ্গে থাকবেন। এবং প্রাণ পাওয়ার এনার্জি ড্রিংকস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি। প্রথমেই শাকিব খানকে মডেল করে বেশ কিছু বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হবে। এ বিজ্ঞানচিত্র নির্মাণ করবেন নাফিজ রেজা।এই বিজ্ঞাপনচিত্রগুলোতে শাকিব একক মডেল হিসেবে থাকবেন। ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু হবে। শাকিব খান বাংলানিউজকে বলেন ‘প্রাণের প্রস্তাবটা ভালো। এবং তাদের কাজের পরিকল্পনা আমার ভালো লেগেছে তাই কাজটি করছি। আর প্রাণ দেশি পণ্য। আমাদের দেশি পণ্যের প্রসারে ও প্রচারে আমাদের এগিয়ে আসা উচিত। বিজ্ঞাপনচিত্রে দর্শক এক নতুন শাকিব খানকে পাবেন।’
রুমির সঙ্গে তার স্ত্রী অনন্যার গান
গানের মানুষ আরফিন রুমি। এটা সবাই জানে। তার স্ত্রী লামিয়া আরফিন অনন্যাও কি গানের মানুষ? এ প্রশ্ন হয়তো জাগতে পারে অনেকের মনে। সবাইকে জানাতে চাই, আরফিন রুমির সঙ্গে অনন্যার পরিচয় হয়েছিল গানের মাধ্যমেই।
বেশ কয়েক বছর আগে স্টেজ পারফর্ম করতে গিয়ে তাদের পরিচয়। তারপর পরিণয় এবং বিয়ে। আগে স্টেজে একসঙ্গে গান করলেও এবারই প্রথম একটি মিক্সড অ্যালবামে দ্বৈত গাইলেন আরফিন রুমি ও অনন্যা।
সম্প্রতি রুমির নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। ‘মন ছুঁয়ে দেখি’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেন রুমি।
অ্যালবামে আরও গেয়েছেন নিউইয়র্কপ্রবাসী সোহাগ আলী, অপু রহমান, রিয়াদ, মিম, রাশেদ, ত্রোপা এবং বাংলাদেশের ফাহাদ, শাহরিদ, বেলাল ও খেয়া। আগামী ১৫ জানুয়ারি অ্যালবামটি সিডি চয়েজের ব্যানারে বাজারে আসবে।
রুমি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, “অনন্যা অনেক ভালো গান করে। আশা করি শ্রোতাদের পছন্দ হবে গানটি। আর অ্যালবামটির নাম ‘মন ছুঁয়ে দেখ’। আশা করছি এখন থেকে নিয়মিত গাইবে অনন্যা। এছাড়া শ্রোতারা নবীন কিছু শিল্পীর গান পাবেন এ অ্যালবামে।”
চলচ্চিত্রের ডাবিং নিয়ে মীমের ভয়!
বিদ্যা সিনহা মীমের নতুন ছবি ‘জোনাকির আলো’র শুটিং শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ছবিটির বাকি অংশের শুটিং হবে। আর ১২ জানুয়ারি থেকে ছবিটির ডাবিং শুরু হবে। ছবির ডাবিংয়ে বিদ্যা সিনহা মীম অংশ নিবেন। এ কারণে একটু চিন্তিত এ অভিনেত্রী।
নাটকেও গাইবেন স্বাগতা
‘মহাকাল’ নামে অভিনেত্রী স্বাগতার একটি ব্যান্ড আছে। তিনি এ ব্যান্ডের ভোকাল। এবার একটি ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করছেন একটি ব্যান্ডের ভোকাল চরিত্রে। এবং এ নাটকে স্বাগতার কণ্ঠে গাওয়া গানও থাকবে। একই সঙ্গে নাটকটিতে অভিনেতা শ্যামল মওলাকেও ব্যান্ডের ভোকাল চরিত্রে দেখা যাবে।
মাতিয়া বানু শুকুর রচনায় ‘অপরাজিতা’ নামে নাটকটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। আর এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন প্রভা, শম্পা রেজা, আল মামুন, সাবেরী আলম, খায়রুল আলম পাখি, কে এস ফিরোজ, সাজ্জাদ রেজা প্রমূখ। অপরাজিতা নামে একটি মেয়ের জীবন নিয়েই এ নাটকের গল্প।
দিনার-বিজরীর বিয়ের সানাই
রাইমার ফিগার প্রেমের রহস্য
জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাইমা সেনের ফিগার হয়তো জিরো নয়, কিন্তু গোটা টালিউডে রাইমার মতো ফিগার আর কার আছে? টালিউড বা ঢালিউডে এমন হিরো নেই যে কিনা রাইমার ফিগারের প্রেমে পড়েননি? আর তাই সে দেশের অনেক তারকারাই তার এ ফিগার রহস্যের খোঁজ করেছেন।
তবে জানা গিয়েছে, অসাধারণ ফিগারের অধিকারী এ টালিউডকন্যা রাইমা সেন খুব বেশি ফিগার সচেতন নন। তবে তিনি বেশ কিছু বিষয় খুব সহজভাবে মেনে চলতে চেষ্টা করেন। এই ধরুন কোনও ব্যাপারকে ভীষণ সিরিয়াসলি নেন না রাইমা।
কেকেআর বিক্রি করতে চান শাহরুখ!
শাহরুখ নাকি তার আইপিএল টিম কলকাতা নাইট রাইডারস’র বেশ কিছু শেয়ার বিক্রি করতে চলেছেন। ২০০৮-এ জুহি চাওলা আর মেহতার সঙ্গে আইপিএ’র নিলামে অংশ নিয়েছিলেন শাহরুখ আর প্রায় ৭৫.০৯ মিলিয়ন আমেরিকান ডলার খরচ করে কিনেছিলেন তার আইপিএল টিম কেকেআর।
অনেক আশা জাগিয়ে শুরু করলেও প্রথম চার বছর সেমিফাইনালেও পৌঁছতে পারেনি শাহরুখের টিম। ফলে ভ্যালু কমতে থাকে কেকেআর’এর। ২০১১ এ তা দাঁড়ায় ৫৭.৫ মিলিয়ন ডলারে। কিন্তু শেষ পর্যন্ত ২০১২ তে এসে ঘুরতে শুরু করে শাহরুখের আইপিএল ভাগ্যের চাকা। ২০১২-র আইপিএল জিতে নেয় কলকাতা নাইট রাইডারস।
ফের অভিনয়ে সোনু নিগম
গায়ক সোনু নিগম ও তার ছেলে নির্বাণ ‘লায়নস গোল্ড অ্যাওয়ার্ড’-এ শ্রেষ্ঠ চিরসবুজ গায়ক ও শ্রেষ্ঠ শিশু কণ্ঠশিল্পীর পুরস্কার পাওয়ার পর, এবার ফের অভিনয় করতে চলেছেন সোনু নিগম।
পরিচালক আয়ুস রানা তার নতুন ছবি ‘মেন্টাল’-এর জন্য চুক্তিবদ্ধ করেছেন সোনুকে। ছবিতে সোনু ছাড়াও মানোজ বাজপেয়ীকেও দেখা যাবে। ছবিটি নির্মাণ করবেন পরিচালক রানার বন্ধু আকাশদীপ। সূত্র: ওয়েবসাইট
নতুন বার্তা/জিএস/জবা
অ্যানিস্টন-থেরক্সের বিয়ের অনুষ্ঠান হবে দুটি
অবশেষে জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্স তাদের বিয়ের গুঞ্জনের ইতি টানলেন। কিছুদিন আগেও তারা বলে বেড়াচ্ছিলেন হাওয়াই দ্বীপে মালা বদল করবেন। কিন্তু এখন জানা যাচ্ছে, তাদের বিয়ের একটি নয়, দুটি অনুষ্ঠান হবে। একটি নিউইয়র্কে ও অন্যটি ক্যালিফোর্নিয়ায়।
এক তথ্যমতে জানা যায়, উভয়ের শহরেই করবেন এই আয়োজন। যাতে উভয়পক্ষের লোকজনই উপস্থিত থাকতে পারে।
ভূতের বলিউডি ভবিষ্যত এবার থ্রিডি-তে
২০১২ সালে অনিক দত্তের ‘ভূতের ভবিষ্যৎ’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপরই হিন্দিতে সেই ছবি করার জন্য ‘ভূতের ভবিষ্যৎ’-এর স্বত্ব কিনেছিলেন বলিউডের প্রযোজক রতন জৈন। ‘ভূতের ভবিষ্যৎ’-এর বলিউডি ভার্সনের নামও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হিন্দি ভার্সনের ‘গ্যাঙ অফ গোস্ট’ নামের এই ছবি পরিচালনা করবেন সতীশ কৌশিক। আগামী এপ্রিল মাস থেকেই মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে শুরু হবে এই ছবির শুটিং।
তবে এরইমধ্যে কে কে এই ছবিতে অভিনয় করতে চলেছেন তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। শোনা যাচ্ছে, সতীশ কৌশিকের এই ছবিতে অভিনয় করবেন অনুপম খের, শরমন যোশী, মাহি গিল, সৌরভ শুক্লা ও পরমব্রত চট্টোপাধ্যায়।
আমিরের জন্য লিপস্টিক ও অন্তর্বাস!
টাইগার ইজ ইন লাভ
বিয়ের পর যৌন কেলেঙ্কারিতে জডি়য়ে গোটা বিশ্বে তিনি কলঙ্কিত নায়কে পরিণত হয়েছিলেন। কিংবদন্তি গল্ফার টাইগার বিতর্কের দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ফের প্রেমে পড়ার কথা ঘোষণা করলেন। একটা ছোট টুইট। তাতে ফের টাইগার স্বীকার করলেন তিনি প্রেমে পড়েছেন। ১৪টি মেজরজয়ী এই গল্ফার লিখেছেন, টাইগার ইজ ইন লাভ। টাইগার প্রেমে পড়লেন স্কি তারকা লিন্ডসে ভনের সঙ্গে।
বিয়ের পর কাউকে না জানিয়ে বেশ কয়েকবছর ধরে একাধিক মহিলার সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন পর ফাঁস হয় টাইগার অন্তত কুড়িজন মহিলার সঙ্গে (তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্ন তারকা অথবা দেহব্যবসায়ী) যৌনসম্পর্কে লিপ্ত হয়েছিলেন। সেই ভিডিও ফাঁস হয়ে গেছিল। এরপর টাইগারের সঙ্গে ডিভোর্স হয়ে যায় তাঁর স্ত্রী এলিন নর্ডেগ্রিনের। প্রচারমাধ্যমে নিজের পাপের কথা স্বীকার করেন উডস। এরপর মনোনিবেশ করেন খেলায়।
হৃতিক-কারিনার শুদ্ধি অভিযান
দীর্ঘ দশ বছর পর আবারো পর্দায় হাজির হচ্ছেন বলিউডের দর্শক নন্দিত তারকা জুটি হৃতিক রোশন ও কারিনা কাপুর। করণ জোহরের পরর্বতী ছবি ‘শুদ্ধি’তে তাদের একসঙ্গে দেখা যাবে। টাইম অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, বিগ বাজেটের এই ছবিতে হৃতিকের অন্তর্ভুক্তি আগেই চূড়ান্ত হয়েছিল। কিন্তু তার বিপরীতে কে অভিনয় করবেন এই নিয়ে প্রযোজক করণ বেশ দ্বিধায় ভুগছিলেন। ছবির নায়িকার তালিকায় কারিনা কপিুর ছাড়াও ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, প্রিয়াংকা চোপড়া ছিলেন। কিন্তু অবশেষে তিনি কারিনাকেই চূড়ান্ত করেছেন। এ প্রসঙ্গে করণ জোহর বলেন, ‘ছবির চরিত্রটি কারিনা ভীষণ পছন্দ করেছেন। স্ক্রিপ্ট পড়েই ছবিতে শুটিং করতে একবাক্যে রাজি হয়ে গেছেন।’ সূত্রটি আরো জানিয়েছে, ‘শুদ্ধি’ ছবিতে হৃতিক-কারিনাকে বেশ খোলামেলাভাবেই উপস্থাপন করা হবে। এ ছবিতে তারা বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন। আসছে নভেম্বরে ‘শুদ্ধি’ ছবির শুটিং শুরু হবে। আগামী বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পাবে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৩ সালে হৃতিক-কারিনা ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে জুটি বেঁধেছিলেন। ওই ছবির শুটিংয়ের সময় হৃতিকের সঙ্গে কারিনার প্রেমের গুজব ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে তারা পরস্পরের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহ প্রকাশ করেননি। অবশেষে করণ জোহর সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন।
ফের কাছাকাছি দীপিকা-রনবীর
আবারো তরী এসে ভিড়লো পুরনো তীরে। বছর পাঁচেক হলো শেষবারের মতো জুটি বেঁধে কাজ করেছিলেন রনবীর ও দীপিকা।
সম্পর্কের বিচ্ছেদ ঘটলেও রুপালি পর্দায় আবারো একসঙ্গে কাজ করতে মোটেও আপত্তি নেই তাদের। আবারো তারা হাজির হবেন করন জোহরের ‘ইয়ে জাওয়ানি হেয় দিওয়ানি’ ছবিতে।
দীপিকার প্রতি রনবীর উচ্চ ধারণার জন্য হটি লেগি আনন্দিত। দীপিকা বলেন, “রনবীর এখনো আমার প্রতি ভালো ধারণা রেখেছে। সে অন্যদের প্রতি ততটা আগ্রহী নয়।”
২০০৮ সালে ‘বাচনা হ্যায় হাসিনো’ ছবিতে এই তারকাজুটি শেষ একসঙ্গে কাজ করেছিলেন। দীপিকা বলেন, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ আপকামিং ছবিটি রোমান্টিক কাহিনী নিয়ে রচিত। রোমান্টিকতার ছোঁয়ায় দারুণ এক কম্বিনেশন হবে, আশা রাখি ভক্তদের ভালো লাগবে।
রনবীরকে নিয়ে দিপীকা গর্বিত। হটি লেগি বলেন, “তিনি একজন জন্মগত অভিনেতা। যাকে বলে আদর্শ অভিনেতা। আমি দেখেছি যে তিনি চরিত্রকে অভিনয়ের মাধ্যমে সাবলীলভাবে উপস্থাপন করতে পারেন। তার জন্য কঠিন কোন ভূমিকা নিতে হয় না। আমি তার মাঝে অনেক বড় তারকার স্বপ্ন দেখি। এমন তারকার সঙ্গে অভিনয় করতে পেরে আমি গর্বিত।
